শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নিরাপত্তা পরিস্থিতির অবনতি, নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২ বার

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়তে থাকায় ইসরায়েলে থাকা নাগরিকদের দ্রুত সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে চীন। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে হবে। একইসঙ্গে সীমান্তপথে নতুন করে উদ্ধার অভিযানও শুরু করছে বেইজিং।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির মধ্যে ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছে চীন। ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করে দেশে ফিরে আসা উচিত।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানানো হয়েছে, চীনা সরকার তাদের নাগরিকদের সরিয়ে নিতে নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করছে। এ জন্য মিসরের সঙ্গে সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিসর, সংখ্যা ও তীব্রতা বেড়েছে। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিও বাড়ছে। অনেক ক্ষেত্রে সময়মতো বাঙ্কারে আশ্রয় নিতে না পারায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এছাড়া ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সংবেদনশীল এলাকা থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে দূতাবাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories