রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

সবচেয়ে বড় ফ্লোটিলা ঘোষণা, থাকছেন গ্রেটাসহ আরও যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩ বার

যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছাতে নতুন করে বড় ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। সংগঠনটি জানিয়েছে, এবার তারা ‘এ পর্যন্ত সবচেয়ে বড় মিশন’ পরিচালনা করতে যাচ্ছে, যেখানে ১০০টি নৌযান পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং এর পাশাপাশি থাকবে স্থলভিত্তিক কর্মসূচিও। খবর আল জাজিরার।
এই নতুন মিশনের ঘোষণা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা মান্ডেলা।
আয়োজকদের দাবি, এই ফ্লোটিলায় ‘১০০টির বেশি দেশের প্রতিনিধি’ অংশ নেবেন, যারা ‘গাজার ওপর আরোপিত অবৈধ অবরোধ এবং এটির পেছনের সমর্থনকে চ্যালেঞ্জ জানাতে’ একত্রিত হচ্ছেন।
গাজা উপত্যকা দীর্ঘদিন ধরে কঠোর অবরোধের মধ্যে রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধের পর সেখানে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। খাদ্য, জ্বালানি, চিকিৎসাসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে গাজায় সমুদ্রপথে সহায়তা পাঠানোর চেষ্টা করা হলেও, অনেক ক্ষেত্রেই সেগুলো দখলদার ইসরায়েলের বাধার মুখে পড়ে। ফ্লোটিলা উদ্যোগগুলো সাধারণত প্রতীকী ও বাস্তব-এমন দুই ধরনের লক্ষ্য নিয়েই পরিচালিত হয়: একদিকে সহায়তা পৌঁছানো, অন্যদিকে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।
বিশ্লেষকদের মতে, নতুন এই বৃহৎ ফ্লোটিলা মিশন শুধু মানবিক সহায়তার প্রচেষ্টা নয়, বরং গাজা সংকটকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার একটি কৌশলগত পদক্ষেপ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories