শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কয়েকটি কাজ করলেই গুগল ড্রাইভে বাড়তি জায়গা মিলবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৫ বার

ডিজিটাল জীবনে জমে থাকা জিনিসের অভাব নেই। পুরোনো ছবি, বড় বড় ভিডিও, অপ্রয়োজনীয় ইমেইল সব মিলিয়ে একসময় গুগল ড্রাইভে ১৫জিবি ফ্রি স্টোরেজ হঠাৎ করেই ভরে যায়। তখনই ভেসে ওঠে সেই পরিচিত নোটিফিকেশনস্টোরেজ আপগ্রেড করুন।
কিন্তু ভালো খবর হলো, টাকা খরচ না করেও আপনি সহজ কিছু উপায়ে জায়গা খালি করতে পারেন। একটু গোছানো মানেই অনেকটা জায়গা ফিরে পাওয়া। চলুন জেনে নেয়া যাক—
বড় ফাইল খুঁজে ডিলিট করুন
অসংখ্য ছোট ফাইল ডিলিট করার চেয়ে কয়েকটা বড় ফাইল সরানো অনেক বেশি কার্যকর।
Drive-এ গিয়ে “Storage” অপশনে ক্লিক করলেই ফাইলগুলো বড় থেকে ছোট আকারে সাজানো দেখাবে।
সবচেয়ে বড় ভিডিও বা ফাইলগুলো বেছে নিয়ে ডিলিট করুন।
একই কৌশল ব্যবহার করতে পারেন জিমেইলের ক্ষেত্রেও
সার্চ বক্সে লিখুন: has:attachment larger:10MB
বড় অ্যাটাচমেন্টসহ ইমেইলগুলো একসঙ্গে ডিলিট করুন
শুধু ডিলিট করলেই হবে না ট্রাস-ও খালি করতে হবে, না হলে জায়গা ফ্রি হবে না।
স্প্যাম ফোল্ডার ফাকা করুন
অনেকেই ভুলে যান স্প্যাম ফোল্ডারও জায়গা দখল করে।
Spam ফোল্ডারে ঢুকে “Delete all spam messages” ক্লিক করুন
Social ও Promotions ট্যাবও একবার দেখে নিতে পারেন
এতে করে এক ঝটকায় অনেক জায়গা ফ্রি হয়ে যেতে পারে।
গুগল ফটোসে জমে থাকা ছবি পরিষ্কার করুন
গুগক ফোটসে থাকা হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও খুব দ্রুত স্টোরেজ ভরিয়ে ফেলে।
ডুপ্লিকেট ছবি, ঝাপসা ছবি বা অপ্রয়োজনীয় ভিডিও ডিলিট করুন
পুরোনো ট্রিপ বা ইভেন্টের অপ্রয়োজনীয় ফাইলগুলো সরিয়ে ফেলুন
ডিলিট করা ফাইল ৩০–৬০ দিনের মধ্যে নিজে থেকেই মুছে যায়, তবে চাইলে ট্রাস খালি করতে পারেন।
দরকারি ফাইল ডাউনলোড করে রাখুন
যেগুলো ডিলিট করতে মন চায় না, সেগুলো আগে নিজের কম্পিউটারে ডাউনলোড করে রাখুন।
তারপর গুগল ড্রাইভ বা ফটোস থেকে ডিলিট করুন। এতে অনলাইন স্টোরেজ খালি থাকবে, কিন্তু ফাইল হারাবেন না।
ডিজিটাল স্পেসও মাঝে মাঝে গুছিয়ে নেয়া জরুরি। কয়েকটা ছোট স্টেপই আপনার স্টোরেজ সমস্যার বড় সমাধান হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories