বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রবিবার (৮ আগস্ট) আসিয়ান ডে উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ সহায়তা চান।

আসিয়ান ঢাকা কমিটি আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন না করতে পারলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব পড়বে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়ে ড. মোমেন আরো বলেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগে বাংলাদেশ গেটওয়ে হতে পারে। বাংলাদেশের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আসিয়ান দেশগুলো কানেকটিভিটি বাড়াতে পারে। এছাড়া বাংলাদেশে আসিয়ান দেশগুলোর প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার ও আসিয়ান ঢাকা কমিটির চেয়ার হাজনাহ মো. হাশিম ও ব্রুনেই দারুসসালামের ঢাকায় নিযুক্ত হাইমিশনার হাজী হারিস হাজী ওথম্যান।

উল্লেখ্য, আসিয়ানের বর্তমান চেয়ার ব্রুনেই দারুসসালাম। এ বছর ৫৪তম আসিয়ান ডে উদযাপিত হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories