শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

খামেনি জীবিত নেই শুনেছি, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মোজতবা খামেনির জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, ইরান আলোচনায় আগ্রহী হলেও এখনই কোনও সমঝোতায় যেতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে প্রশ্ন তোলেন। মোজতবা খামেনি হলেন ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে।
ট্রাম্প বলেন, ‘আমি জানি না তিনি আদৌ জীবিত আছেন কি না। এখন পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি’। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার খামেনি প্রথমবারের মতো একটি বিবৃতি দিয়েছেন, তবে সেটি ভিডিওতে বক্তব্য দেয়ার বদলে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি শুনছি তিনি জীবিত নন। আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে তার দেশের জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা’। তবে একই সঙ্গে তিনি বলেন, খামেনির মৃত্যুর খবর এখনও কেবল ‘গুজব’ হিসেবেই শোনা যাচ্ছে।
একই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে চাইলেও তিনি এখনই কোনও চুক্তি করতে প্রস্তুত নন। তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই সেটা করতে চাই না, কারণ শর্তগুলো এখনও যথেষ্ট ভালো নয়।
যদিও তিনি সেই শর্তগুলো কী হতে পারে তা বিস্তারিত বলেননি, তবে উল্লেখ করেন যে সম্ভাব্য কোনও চুক্তির অংশ হিসেবে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করতে হবে।
এই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ঠিক কোন দেশগুলো এতে যুক্ত হয়েছে তা উল্লেখ করেননি তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো এটিকে আরও কয়েকবার আঘাত করব— শুধু মজার জন্য।
একই সঙ্গে তেলের দাম বাড়া নিয়ে উদ্বেগকেও তিনি গুরুত্ব দেননি। ট্রাম্প বলেন, ‘বিশ্বে প্রচুর তেল ও গ্যাস রয়েছে। এগুলো কিছুটা আটকে আছে, তবে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories