রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৫ বার
https://adfinix-ads.sgp1.cdn.digitaloceanspaces.com/e28873b3-beb3-44b8-94df-e3e46120241e/index.html?id=eyJUaW1lIjoiMjAyNi0wMy0xMlQxMjo1NzozMy45MjY5NjY4ODNaIiwiTWludXRlIjoyOTU1NTMzNywiQ2FtcGFpZ25JZCI6MTI3MiwiQWRHcm91cElkIjoyNDAxLCJBZHNJZCI6NDgyMywiU2xvdElkIjoxMDUyLCJXZWJzaXRlSWQiOjU0NywiSW1wcmVzc2lvbklkIjowLCJJbXByZXNzaW9ucyI6MSwiVmlld3MiOjAsIkNsaWNrcyI6MCwiQ29udmVyc2lvbnMiOjAsIkJpZExvc3MiOjAsIkFhcFJlY2l2ZWQiOjAsIkJsYW5rSW52ZW50b3J5IjowLCJQMVZpZXdzIjowLCJQMlZpZXdzIjowLCJQM1ZpZXdzIjowLCJQNFZpZXdzIjowLCJQcmljaW5nTW9kZWwiOiJjcG0iLCJBZHZlcnRpc2VyQ29zdCI6MC4wNDI1MDAwMDAwMDAwMDAwMSwiUHVibGlzaGVyUmVjZWl2ZWQiOjAuMDEsIkFwbVJlY2l2ZWQiOjAsIkNvdW50cnkiOiJCYW5nbGFkZXNoIiwiQ2l0eSI6IkRoYWthIiwiQ2F0ZWdvcnkiOiJJQUIxMiIsIkFkU2l6ZSI6IjI1MHgzMDAiLCJCcm93c2VyIjoiQ2hyb21lIiwiUG9zaXRpb24iOiJiZWxvdyIsIlNjcmVlbiI6IjEwMjQgeCA3NjgiLCJPcyI6IldpbmRvd3MiLCJMYW5ndWFnZSI6ImJhbmdsYSIsIk5ldHdvcmsiOiJTYWRkYW0gSG9zc2FpbiB0YSBBc2lhbiBOZXR3b3JrIiwiRG9tYWluTmFtZSI6Imh0dHBzOi8vd3d3LmNoYW5uZWwyNGJkLnR2LyIsIkRldmljZSI6IlVua25vd24iLCJEZXZpY2VNb2RlbCI6IlVua25vd24iLCJDb25uZWN0aW9uVHlwZSI6IkNhYmxlL0RTTCIsIkNvbm5lY3Rpb25TdGF0dXMiOiI0ZyIsIlJlZ2lvbiI6ImJhbmdsYWRlc2giLCJVbmlxdWVSZWFjaCI6MCwiVW5pcXVlRGV2aWNlIjoiZDcyNjIxYWUtMGM3Mi00ZWZkLTgwYTAtMzQ1ZjVmYjRkMGE5IiwiS2V5d29yZCI6IiIsIkdlbmRlciI6Im1hbGUiLCJVc2VyQWdlbnQiOiJNb3ppbGxhLzUuMCAoV2luZG93cyBOVCAxMC4wOyBXaW42NDsgeDY0KSBBcHBsZVdlYktpdC81MzcuMzYgKEtIVE1MLCBsaWtlIEdlY2tvKSBDaHJvbWUvMTQ1LjAuMC4wIFNhZmFyaS81MzcuMzYiLCJJcCI6IjEwMy4xNTEuMzEuNDYiLCJJc01vYmlsZSI6Im5vIiwiU3NwT3JEc3AiOiJzc3AiLCJMYXQiOjIzLjg2NzIsIkxvbiI6OTAuMzkyNywiR2VvRmVuY2UiOjAsIlByaW9yaXR5UXVldWUiOjB9

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রায়াঙ্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বুধবার (১১ মার্চ) ব্রায়াঙ্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিভিশন চ্যানেল সলোভিয়ভ লাইভে সরাসরি সম্প্রচারে এ তথ্য জানান।
গভর্নর বলেন, ‘হামলায় আমাদের সাতজন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। গেল মঙ্গলবার মস্কো সময় সন্ধ্যা প্রায় ছয়টার দিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী ব্রায়াঙ্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তিনি আরও বলেন, ‘তারা বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। ওই সময় অনেক মানুষ কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।’ হামলার সময় স্থানীয় অনেক বাসিন্দা রাস্তায় উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ সরকার টার্কস্ট্রিম গ্যাস পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিতকারী রাস্কায়া গ্যাস কম্প্রেসার স্টেশনে একটি ড্রোন হামলা চালিয়েছে। হামলার সঙ্গে যুক্ত দশটি ইউক্রেনীয় মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ভূপাতিত করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories