রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় ৩৭ সফল অভিযান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩২ বার

গত ২৪ ঘণ্টায় ইরাকে ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭টি অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্স-টুডে।
ইসলামী প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, এসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তাদের সশস্ত্র গ্রুপগুলো।
তারা আরও বলছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলোতে আঘাত হেনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
এর আগে ‘রেজাল আলবাস আশশাদিদ’ ও ‘আসহাবে কাহাফ’ নামের দু’টি গ্রুপ বলেছিল যে, তারা সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সেনা-ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে যে, অঞ্চলে মার্কিন সেনা-উপস্থিতির প্রতিবাদে এবং তাদের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories