শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১ বার
বিদেশি শিক্ষার্থীদের নিয়ে বাকৃবি ছাত্রশিবিরের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার ইভেনিং-২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় শাহাজালাল হলের আবাসিক বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এ আয়োজন করে শাখা শিবির।
এ সময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন। সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অর্ধশতাধিক নেপালি শিক্ষার্থীসহ হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী সংস্কৃতি নিয়ে বক্তব্য প্রদান করেন। ইফতারের আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়
শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ এক মঈন বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসে নিজেদেরকে আল্লাহর জন্য নিবেদিত রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত আমাদের বিকল্প কোনো পাথেয় নাই। নিজেদের আমল আখলাক ইসলামী গড়নে সাজিয়ে তুলতে হবে। পাশাপাশি ইসলামী জ্ঞান ও সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, দূরদেশ থেকে পরিবার ছেড়ে ক্যাম্পাসে থাকায় বিদেশি শিক্ষার্থীরা অনেক সময় অভাববোধ করেন। এই ধারাবাহিকতায় শাহাজালাল হলের নেপালি শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়েোজন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories