সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ইরানের কয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে, স্পষ্ট করল রেভল্যুশনারি গার্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। দেশটির এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে। খবর খালিজ টাইমসের।
রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ–এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।
তিনি বলেন, চলমান সংঘাতে ইরানের বাহিনী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি ও স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের নবম দিনে এই বক্তব্য এলো। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে হামলা ও পাল্টা হামলার ঘটনাও অব্যাহত রয়েছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories