খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনভাইরাস শনাক্ত হয়েছে ৪২৮ জনের। আজ শনিবার (৭ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া প্রতিবেদনে গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট দুই হাজার ৬২৯ জন। আক্রান্ত হয়েছেন মোট ৯৮ হাজার ৮৮২ জন। সুস্থ হয়েছেন মোট ৭৭ হাজার ৪২৭জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনায় নয় জন, যশোরে ১০ জন, নড়াইলে এক জন, মাগুরায় একজন, ঝিনাইদহে একজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় তিন জন এবং মেহেরপুর জেলায় চার জনের মৃত্যু হয়েছে।
বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ৯০ জন, বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ২০ জন, যশোরে ১১৫ জন, নড়াইলে ১১ জন, মাগুরায় ৩৯ জন, ঝিনাইদহে ২৫ জন, কুষ্টিয়ায় ৭৫ জন চুয়াডাঙ্গায় নয় জন ও মেহেরপুর জেলায় ৩৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য দফতর থেকে দেয়া কযেক দিনের তথ্যে দেখা যায় খুলনা বিভাগে এর আগে ৬ আগস্ট ৩৬ জন, ৫ আগস্ট ৩৪ জন, ৪ আগস্ট ৩৫ জন, ৩ আগস্ট ৩১ জন, ২ আগস্ট ২৬ জন, ১ আগস্ট ৪০ জন মৃত্যুবরণ করেন।
Leave a Reply