শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

এবার আজারবাইজানে ড্রোন হামলা চালাল ইরান, আহত ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার

ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে এসে পড়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অপরটি আঘাত হানে শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে
বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার আমরা তীব্র নিন্দা জানাই। হামলায় বিমানবন্দরের ভবনের ক্ষতি হয়েছে এবং দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আইআরজিসির এই হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানায় আল জাজিরা।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না। বাহিনীটি সতর্ক করে বলেছে, ‘যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories