সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

ইরানের ভবিষ্যত নেতৃত্বের বিবেচনায় যারা ছিল, অধিকাংশই মারা গেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২১ বার

ইরানে সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যাদের বিবেচনায় রাখা হয়েছিল, তাদের বেশিরভাগই এখন মৃত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তৃতীয় ধাপ শুরু হয়েছে এবং প্রথম দফার হামলাতেই বহু জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। হামলার যৌক্তিকতা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ট্রাম্প।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ইরানে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে যাদের কথা ভাবা হয়েছিল, তাদের বেশিরভাগই এখন মৃত বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ‘অপারেশন এপিক ফিউরি’র শুরুর দিকে তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক হামলার ‘তৃতীয় ধাপ’ শুরু করেছে। তার দাবি, দেশটির ‘সবকিছুই ধ্বংস করে দেয়া হয়েছে
ইরানের পরবর্তী নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যাদের আমরা ভেবেছিলাম, তাদের অধিকাংশই মৃত। সেই গোষ্ঠীর কয়েকজনকে নিয়ে ভাবা হয়েছিল, তারাও মারা গেছে। এখন আমাদের সামনে আরেকটি দল আছে। খবর অনুযায়ী, তারাও হয়তো মৃত।
তিনি আরও দাবি করেন, প্রথম দফার হামলাতেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাম্প বলেন, শীর্ষ নেতাও আর নেই। আপনারা জানেন, প্রথম আঘাতেই ৪৯ জনকে সরিয়ে দেয়া হয়েছিল। আর আজ নতুন নেতৃত্বের ওপরও আরেকটি হামলা হয়েছে বলে মনে হচ্ছে, সেটিও বেশ বড় ধরনের।
তার ভাষ্য অনুযায়ী, ইরানের নেতৃত্ব ‘ভীষণভাবে আঘাতপ্রাপ্ত’হয়েছে এবং ব্যবস্থার ভেতরে অনেকে এখন সুরক্ষা চাইছেন। তিনি বলেন, ‘অনেকেই সামনে আসছে। যাদের নিয়ে আপনি সবচেয়ে কম সন্দেহ করতেন, তারাও পদত্যাগ করতে চাইছে। তারা দায়মুক্তি চাইছে, ইমিউনিটি চাইছে। সম্ভবত একসময় তারা অস্ত্র নামিয়ে রাখবে।
হামলার যৌক্তিকতা নিয়ে ট্রাম্প ও তার টিমকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য তাৎক্ষণিক পদক্ষেপের খবর পাওয়ার পর ওয়াশিংটন পদক্ষেপ নেয় বলে এক জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক ইঙ্গিত দেয়ার পর ট্রাম্প প্রশাসনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। তার ভাষায়, ‘আলোচনার যে অবস্থা ছিল, তাতে আমি মনে করেছি তারা (ইরান) আগে আক্রমণ করত। আমি তা হতে দিতে চাইনি।
তিনি আরও বলেন, তার বিশ্বাস ছিল ইরান আগে হামলা চালাতে পারে, তাই হয়তো তিনিই ইসরায়েলকে পদক্ষেপ নিতে বাধ্য করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories