শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

ঈদে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩১ বার
ঈদে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও জাতীয় দিবস উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ আগামী ১৫ মার্চ (রবিবার) থেকে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। হেলথ অ্যান্ড স্যানিটেশন ফলের ১১ নং ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার শুধু ঈদের দিন এবং ঈদের পর দিন বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজের জন্য আগামী ২৪ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা থাকবে। এ সময় নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরি কাজের জন্য বন্ধের দিনও নিয়োজিত রাখা যাবে।
বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডায়েরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব খামার, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, বিদ্যুৎ বিভাগ, পানি সরবরাহ, গ্যাস, পর্যাপ্রণালী ও স্যানিটেশন বিভাগ, যন্ত্রদ্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে।
এদিকে ১৫ মার্চের আগে দু’দিন ও ২৬ মার্চের পরের দু’দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিসসমূহ যথারীতি বন্ধ থাকবে। তাই পবিত্র রমজান ও ঈদে সব মিলিয়ে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories