শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৪ বার

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শেখ ইসা এলাকায় অবস্থিত ঘাঁটির কমান্ড ভবন ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা বাহরাইন। খবর বিবিসি
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিওতে দূরে একাধিক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
ফার্সের দাবি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস করেছে এবং জ্বালানি ট্যাংকে আগুন ধরিয়ে দিয়েছে।
এ হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।
তাদের দাবি, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন লাগিয়ে দেয়া হয়েছে।
তবে এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories