বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ইসরায়েলের বিমানঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫১ বার

ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। খবর আল জাজিরা
লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি জানায়, তারা মঙ্গলবার ভোরে উত্তর ইসরায়েলের রামাত দাভিদ বিমানঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন ব্যবহার করে হামলা চালায়।
হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে ‘বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে।
আইআরজিসির দাবি, এ হামলায় ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে।
এ বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories