শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

কুবিতে ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৭ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে গণ-ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতি, সহাবস্থান ও অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও কুবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের যেকোনো দাবি-দাওয়া আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরা প্রত্যাশা করি, আগামীর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিশ্ববিদ্যালয়।
তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে সুস্থ ধারার রাজনীতি ও নিরাপদ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়। এ ক্যাম্পাস হবে সকলের সহাবস্থানের ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় তাদের পাশে থাকবে।
রাকসুর উদ্যোগে গণ-ইফতার কর্মসূচির আয়োজন
রাকসুর উদ্যোগে গণ-ইফতার কর্মসূচির আয়োজন
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও আত্মিক বন্ধন দৃঢ় করাই ছাত্রদলের এই উদ্যোগের লক্ষ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories