সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

হত্যাকাণ্ড খামেনিকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড তাকে তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী প্রতীকে পরিণত করবে। এমনটি জানিয়েছেন কাতারের দোহা থেকে প্রতিবেদন করা সাংবাদিক আলি হাসেম। খবর আল জাজিরার।
তার ভাষ্য অনুযায়ী, ‘সবকিছু নির্ভর করছে এই যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর।’ তবে তিনি মনে করেন, যারা ‘উইলায়াত আল-ফকিহ’ মতাদর্শে বিশ্বাসী-যে তত্ত্বের ভিত্তিতে ইসলামি বিপ্লব গড়ে উঠেছিল-তাদের কাছে খামেনেয়ি নিঃসন্দেহে এক প্রতীক হয়ে উঠবেন।
আলি খামেনির সমর্থকদের কাছে তার মৃত্যু তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন হাসেম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তাকে এমন এক অবস্থানে পৌঁছে দিতে পারে, যেখানে তিনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামেনেয়ির সমপর্যায়ে স্থান পাবেন।
হাসেমের মতে, খোমেনি ছিলেন সেই ব্যক্তি যিনি বিপ্লবের নেতৃত্ব দিয়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর খামেনেয়ির মৃত্যু যদি সংঘাতের প্রেক্ষাপটে ঘটে থাকে, তবে সেই ‘ঐতিহাসিক উত্তরাধিকার’ তাকে প্রায় খোমেনেয়ির সমমর্যাদায় উন্নীত করতে পারে।
তিনি আরও ইঙ্গিত দেন, খামেনির এই পরিণতি তাকে শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বরং একটি আদর্শিক ও ঐতিহাসিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, বিশেষত তাদের কাছে যারা ইসলামি বিপ্লবের দর্শনকে লালন করে আসছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories