শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ‘এলিস’ খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৯৯ বার

অসম্ভবকে সম্ভব করেছেন, দুর্দিনে তাক লাগানো পারফম্যান্স! দলের ভরাডুবির দিনে বিশ্বরেকর্ড গড়লেন অসি পেসার নাথান এলিস। তাও আবার অভিষেকেই। এই একটি বিষয়ই অস্ট্রেলীয় দলের মুখ উজ্জ্বল করার গল্প।

পরাজয়ের বৃত্ত থেকে বের হতে একাদশে তিন পরিবর্তন এনে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। তার মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাথান এলিসের অভিষেক। আর ২৬ বছর বয়সে অভিষিক্ত হয়েই অভিজ্ঞ সবাইকে হার মানালেন এই পেসার। যদিও এলিস নিজেও জানতেন না যে, দলের ভরাডুবির সময়ে তার জন্য এমন একটি দিন অপেক্ষা করছে!

কারণ প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। আর নিজের ও ইনিংসের শেষ ওভারে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিয়ে রেকর্ডবইয়ে নাম লেখালেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে কোনো বোলারের প্রথম হ্যাটট্রিক এটি। সবমিলিয়ে টি-টোয়েন্টি ইতিহাসের ১৭তম হ্যাটট্রিকটি করেছেন মালিক এলিস।

এলিসের হয়ত এ সিরিজে দলেই জায়গা পেতেন না। অনুশীলনে পেসার রাইলি মেরেডিথের ইনজুরিতে দলে ঢোকেন এলিস। জানা গেছে, বিশ্বরেকর্ড গড়া নাথান এলিস অভাবের তাড়নায় একসময় খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন। ২০১৭ সালে নিউসাউথ ওয়েলস প্রিমিয়ার লিগে খেলতেন এলিস। লিগের অন্যতম সেরা বোলার ছিলেন। আগের ৪ মৌসুমে নেন ১৬০ উইকেট। এরপর আরও ভালো কিছু করার আশায় চলে যান হোবার্টে।

কিন্তু সংসারে অভাবের কারণে পুরোটা সময় ক্রিকেটে দিতে পারতেন না। এমনও দিন গেছে, নিজের গাড়ির তেল কেনার মতো টাকাও থাকত না! ওই সময় বাড়তি উপার্জনে মনযোগী হতে হলো এলিসকে। নানা রকমের শ্রমিকের কাজ করে আয়-রোজগার করতেন।

কি করেননি এলিস? প্রশ্ন উঠতে পারে। কুলির কাজ করেছেন, অন্যের বাসায় ফার্নিচার তোলা ও নামানোর কাজ করেছেন। কখনো বা বাসাবাড়িতে, অফিসে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানোর কাজ করেছেন। নির্মাণশ্রমিকের কাজও করেছেন এলিস। আবার কিছুটা ফুরসত মিললে ছবি আঁকতেন। তা বিক্রি করে আয় করতেন

অবশ্য এভাবে অনেকদিন চলার পর সেন্ট ভার্জিলস কলেজের সহকারী শিক্ষকের কাজ পান এলিস। শ্রমিক জীবনের অবসান ঘটে তার। হয়ত শ্রমিকের কাজগুলো না করলে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিতেন অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ সফরে আসা হতো না। করা হতো না বিশ্বরেকর্ড

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর এলিস বলেন, ‘বল করার সময় সত্যি খুব চাপে থাকি। কিন্তু যতটা পারি শুধু বোলিংটাই উপভোগ করার চেষ্টা করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories