রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

উদয়পুরে হয়ে গেল রাশমিকা-বিজয়ের বিয়ে, ছবির অপেক্ষায় ভক্তরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। তবে তারা নিজেদের সম্পর্ক ক্যামেরার আড়ালেই রেখেছিলেন। প্রতিবার প্রেমের সম্পর্ককে বন্ধুত্ব বলেছেন দুজনেই। তবে কয়েকদিন ধরেই দুই তারকার বিয়ের গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন সত্যি সেটা অবশ্য তারা নিজেরাই জানিয়েছিলেন। অপেক্ষার অবসান শেষে বিয়ে করে করেছেন রাশমিকা-বিজয়।
দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সংবাদমাধ্যমে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তাদের বিষয় খবর। সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পরে বিয়ে করেছেন এই জুটি। পরিবারের সদস্য ও নিকট বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের। ভক্তদের ভালোবাসার ডাকনামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা নাম দিয়েছেন ‘ভিরোশ’-এর বিয়ে। বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় আছেন তাদের অগণিত ভক্ত। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। অন্যদিকে, তাদের বিয়ের বিভিন্ন এআই ছবি এখন ভাইরাল হচ্ছে যেগুল ভুয়া।
প্রসঙ্গত, রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা। যদিও দীর্ঘদিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা, সম্প্রতি প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। বিজয় দেবরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি পান । অন্যদিকে রাশমিকা মান্দানা ‘গীতা গোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিমাল’-এর মতো সফল সিনেমার মাধ্যমে তেলেগু ও কন্নড় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories