বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের লটারিতে প্রথমবার টিকিট কেটেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার

ভাগ্য বদলে গেছে ভারতীয় প্রবাসী যুবকের। ভাড়া বাসায় থাকা ৪২ বছর বয়সী মুরুগানন্থ গোবিন্দন জিতে নিয়েছেন ৫০ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকার সমান।
‘লাকি ডে’ ড্র–এর নতুন ফরম্যাটে ঘোষিত দ্বিতীয় পুরস্কারের এই অর্থ তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন। আয়োজক সংস্থা জানায়, গত শনিবার অনুষ্ঠিত ড্র নম্বর ২৬০২১৪–তে ‘ডে’ বিভাগে ছয়টি সংখ্যাই মিলিয়ে তিনি বিজয়ী হন। তার সৌভাগ্যের সংখ্যা ছিল ১১, ১৯, ২৮, ১৫, ৩১ ও ৭। খবর খালিজ টাইমসের।
লটারির পরিচালনাকারী প্রতিষ্ঠান দ্য ইউএই লটারি জানিয়েছে, নতুন কাঠামোয় দ্বিতীয় পুরস্কারের অর্থ ১০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ দিরহাম করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। পুরো কার্যক্রম তদারক করে জিসিজিআরএ কর্তৃপক্ষ।
দুবাইয়ে বসবাসকারী মুরুগানন্থ বলেন, ‘গত তিন বছরে পরিবার, সন্তানদের পড়াশোনা আর নানা দায়িত্বের চাপ ছিল। নিজের একটি বাড়ি করার স্বপ্ন দেখতাম। ভাবিনি এত দ্রুত এমন কিছু ঘটবে।’ তিনি এটিকে স্রষ্টার বিশেষ আশীর্বাদ বলে মনে করেন।
লটারি কর্তৃপক্ষ জানায়, প্রতি শনিবার রাত সাড়ে আটটায় ড্র অনুষ্ঠিত হয়। ৩ কোটি দিরহামের প্রধান পুরস্কারের পাশাপাশি রয়েছে ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার এবং সাপ্তাহিক বিশেষ র‌্যাফেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories