বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে তখন ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরণীকে আটকে রেখে প্রতারণা ও পর্নোগ্রাফি তৈরির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি হয় আদালত থেকে। ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
Leave a Reply