বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত-৩

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত ৩
ছবি: আমার দেশ
গাজীপুরের টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৭), ফিরোজ মিয়া (২৬) ও দোকান কর্মচারী রোহান (২১)। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে টঙ্গী পাগাড় ঝিনু মার্কেট এলাকায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত শনিবার পাগাড় ঝিনু মার্কেট এলাকার রিয়া স্টুডিওর মালিক আব্দুল মালেকের ওপর হামলা চালায় এলাকার সন্ত্রাসী জসিম ওরফে চোর জসিম, রবিউল, নয়ন ইসলাম রাজ, জীবনসহ একদল দুর্বৃত্ত। পরে রোববার বিকেলে ফের ওই এলাকায় লিটন এন্টারপ্রাইজে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা।
এ সময় ব্যবসায়ী শাহাদাতসহ অন্যরা বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। বিভিন্ন দোকান থেকে সন্ত্রাসীরা প্রায় ৭ লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়। এ ঘটনার পর বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা ।
এ বিষয়ে হামলাকারী জসিমের সঙ্গে যোগাযোগ করলে তার নেতৃত্বে হামলার ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories