বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

টঙ্গীতে ৮১ কেজি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার-২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল রোডের রাশিদা মঞ্জিলের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের বাসা তল্লাশি করে ৮১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮৭ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলা সদরের কাটিগ্রাম এলাকার হারেস মিয়ার মেয়ে লাভলী আক্তার (৩৪) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোঘলটোলা সফুল্লখিলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories