সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন পাকিস্তানি মডেল ইকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকি। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।
ডেইলি পাকিস্তান থেকে জানা যায়, দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করেছেন ইকরা। তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাঁকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। শুধু তাই নয়, সাবেক স্বামী ছুরি দিয়ে ভয় দেখানোরও চেষ্টা করেন বলে দাবি করেছেন তিনি। এই ঘটনার পর থেকেই তিনি আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতস্থানের কয়েকটি ছবি পোস্ট করেছেন ইকরা। সঙ্গে যুক্ত করেছেন মামলার কপির ছবিও। তার পোস্টে ফুটে উঠেছে ক্ষোভ, যন্ত্রণা ও সাহসের এক মিশ্র অনুভূতি। আবেগঘন বার্তায় ইকরা লিখেছেন, দীর্ঘ সময় তিনি চুপ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করেছেন নীরবতা কখনো ভুক্তভোগীকে রক্ষা করে না, বরং অত্যাচারীকেই শক্তিশালী করে। তাই তিনি মুখ খুলেছেন, শুধু নিজের জন্য নয়, অন্য নারীদের সাহস জোগাতেও।
ইকরা জানান, বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি তিনি প্রত্যেক মেয়ের নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেছেন। নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেয়াই উচিত।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিচার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে কথা বলা সহজ নয়। তবে ইকরার এই পদক্ষেপ হয়তো আরও অনেক নারীকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories