রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মোস্তাফিজের কি অসাধারণ বোলিং পারফরম্যান্স: ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৬৫ বার

এ যেন যাদুমাখা বোলিং, এ যেন অবিশ্বাস্য কারিশমা মোস্তাফিজুর রহমানের! তাই তো কাটার মাষ্টারে আজ যেমন বোলিং করেছেন এবং বোলিং একমাত্র স্বপ্নেই ভাবা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৭ রান করেও ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।

সিরিজেই টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোন ফরম্যাটে টাইগারদের প্রথম সিরিজ জয়। ঐতিহাসিক এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। একসময় মোস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ২০১৬ সালে তার অধীনেই আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।

তাইতো আজ মুস্তাফিজের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন তিনি। টুইটারে এক টুইট বার্তায় তিনি বলেন, ” আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। মুস্তাফিজকে নিজেদের সেরা অবস্থানে দেখে খুবই ভালো লাগছে। কি অসাধারণ বোলিং পারফরম্যান্স। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটপ্রেমী ভক্তদের জন্য খুব খুশি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories