রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য: হেরে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১২৬ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয় এখন ইতিহাস। টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস লিখল মাহমুদউল্লাহ বাহিনী। তাও আবার ২ ম্যাচ হাতে রেখেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ হেরে সিরিজ পরাজয়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয় দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, ‘বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে। তাদের বোলাররা দুর্দান্ত। তারা আমাদের প্রতিটি ম্যাচেই ১২০-১৩০ রানের মধ্যে বেঁধে রাখে। আমরা তাদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ভালো খেলার কোনো সুযোগই পাচ্ছি না। এটা সত্যি হতাশার। শেষ দিকে বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য। তাদের অনেকে আমাদেরকে এক ওভারে ৪-৫ রানের বেশি দিতেই চায় না।
আসলে রিকয়ার্ড রানরেট ৬-৭ হয়ে গেলেই এই উইকেটে তা কষ্টকর হয়ে যায়, আর ৮ হয়ে গেলে তো প্রায় অসাধ্য। এখন আমাদের এটাই দেখার বিষয় বাকি দুই ম্যাচে কিভাবে ফিরব। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই প্রতিটি ম্যাচই সোনার চেয়ে দামি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories