শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

অজানা নম্বরের বার্তা আর বিরক্ত করবে না, জানুন কোন সেটিংস চালু রাখবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার

অ্যাপেল তাদের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৬–এ মেসেজেস অ্যাপে যুক্ত করেছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে অন্যতম ‘স্ক্রিন আননোন সেন্ডার্স’, যা স্প্যাম মেসেজ আলাদা করে ফিল্টার করার সুবিধা দেয়। তবে শুরুতে এই ফিচার ব্যবহার করে অনেকেই সন্তুষ্ট না হলেও, একটি গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের মাধ্যমে অভিজ্ঞতা অনেক উন্নত হতে পারে।
এই ফিচারটি সন্দেহজনক বা অজানা নম্বর থেকে আসা বার্তাগুলো আলাদা করে রাখে। মেসেজেস অ্যাপের উপরের ডান পাশে থাকা ফিল্টার আইকনের ভেতরে ‘আননোন সেন্ডার্স’ নামে আলাদা সেকশনে এসব মেসেজ জমা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের বার্তার জন্য কোনো পুশ নোটিফিকেশন আসে না। ফলে অপ্রয়োজনীয় বা স্প্যাম মেসেজের বিরক্তি থেকে ব্যবহারকারীরা মুক্ত থাকতে পারেন। চাইলেই এই ফিচার পুরোপুরি বন্ধ করা যায়। সেক্ষেত্রে মেসেজেস আগের মতোই কাজ করবে। তবে অ্যাপল কিছু অতিরিক্ত ফিল্টার অপশন দিয়েছে, যেগুলো ব্যবহার করলে ফিচারটি আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
শুরুর দিকে অনেক ব্যবহারকারী শুধু ‘টাইম সেনসিটিভ’ অপশন চালু রেখেছিলেন। ফলে শুধুমাত্র জরুরি বার্তা যেমন ভেরিফিকেশন কোড বা ডেলিভারি সংক্রান্ত নোটিশ নোটিফিকেশন হিসেবে আসত। কিন্তু এতে সমস্যা হলো, অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মেসেজও চোখ এড়িয়ে যাচ্ছিল। পরে সেটিংসে গিয়ে ‘পার্সোনাল’ অপশন চালু করার পর সমস্যার সমাধান মিলেছে।
এই অপশন চালু করতে: ব্যবহারকারীকে যেতে হবে প্রথমেই সেটিংসে যেতে হবে। এরপর অ্যাপস আর এর থেকে ম্যাসেজ অপশন। এরপর আননোন সেন্ডার্স অপশনটি পাবেন এখান থেকে নোটিফিকেশন অ্যালাও করে দিন।
এখানে চার ধরনের বার্তার জন্য নোটিফিকেশন চালু বা বন্ধ করার সুযোগ রয়েছে। প্রথমটি হলো টাইম সেনসিটিভ, যা জরুরি সতর্কবার্তা, যাচাইকরণ কোড এবং জরুরি বার্তাগুলোকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হলো পার্সোনাল, যা ব্যক্তি পর্যায়ের বার্তা, অর্থাৎ যেগুলো কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা থেকে পাঠানো নয়। তৃতীয়টি হলো ট্রান্সাকশন্স, যেখানে অর্ডার আপডেট, রসিদ এবং কনফার্মেশন বার্তা আসে। চতুর্থটি হলো প্রমোশন, যা সাধারণ অফার বা প্রচারণামূলক বার্তা অন্তর্ভুক্ত করে। ‘ব্যক্তিগত’ অপশন চালু করার পর বাস্তব ব্যক্তির পাঠানো গুরুত্বপূর্ণ বার্তা আর মিস হচ্ছে না, একই সঙ্গে অপ্রয়োজনীয় স্প্যামও ফিল্টার হয়ে যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories