মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ইরান সংশ্লিষ্ট্র ৩ ট্যাংকার আটক করল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

ইরানের তেল বাণিজ্যে সংশ্লিষ্টতার সন্দেহে তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) আরব সাগরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এলাকা থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার ও আল জাফজিয়া নামের ট্যাংকারগুলো আটক করে ভারতীয় কোস্টগার্ড।
আরব সাগরের ভারতীয় জলসীমায় ২৪ ঘণ্টা নজরদারির জন্য দেশটির কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১০–১২টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন রয়েছে। রোববার যে এলাকায় ট্যাংকারগুলো আটক করা হয়, সেখান থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের দূরত্ব প্রায় ১০০ নটিক্যাল মাইল (প্রতি নটিক্যাল মাইল ১.৮৫ কিলোমিটার)।
জানা গেছে, তিনটি ট্যাংকারই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ট্যাংকারগুলো আটক করার পর ভারতীয় কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করলেও পরে সেটি মুছে ফেলা হয়।
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছে, আটক হওয়া তিনটি ট্যাংকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, স্টেলার রুবি ও আল জাফজিয়ার মালিকানা ইরানের সঙ্গে যুক্ত এবং অ্যাসফল্ট স্টার চীনের মালিকানাধীন।
চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে দুই দেশের তেল বাণিজ্যে বাধা সৃষ্টি হয়েছে। ফলে অনেক সময় ইরান গোপন পথে সাগর দিয়ে চীনে তেলের চালান পাঠায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে জাহাজগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করে। ধারণা করা হচ্ছে, আটক ট্যাংকারগুলো চীনের দিকেই যাচ্ছিল। বর্তমানে তিনটি ট্যাংকারই মুম্বাই বন্দরে নেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories