রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখীর আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার
তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখীর আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ৭টি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই ৩ মাসে কয়েক দফায় বজ্র ও শিলাবৃষ্টিসহ হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। পাশাপাশি এই সময়ে সাগরে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।
তিন মাসের (ফেব্রুয়ারি-এপ্রিল, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল নাগাদ দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এই সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এছাড়াও এই তিন মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি অথবা বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories