সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

‘ভাগাম ভাগ টু’ সিনেমায় দ্বৈত চরিত্রে প্যারেশ রাওয়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার

বলিউডে কমেডি মানেই যার নাম প্রথম সারিতে উঠে আসে, তিনি প্যারেশ রাওয়াল। এবার সেই কিংবদন্তি অভিনেতাই ফিরছেন জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভাগাম ভাগ টু’-এ, তাও আবার দ্বৈত চরিত্রে। অক্ষয় কুমার ও মনোজ বাজপেয়ীর সঙ্গে এই সিনেমায় প্যারেশ রাওয়ালের ডাবল রোল নিশ্চিত করেছে খোদ অভিনেতা নিজেই।
বলিউড হাঙ্গামাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্যারেশ রাওয়াল বলেন, হ্যাঁ, আমি ডাবল রোল করছি। খুব এক্সাইটেড। মজা আসবে, ধামাল হবে। দ্বৈত চরিত্রে প্যারেশ রাওয়াল নতুন নন। ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমাতে রাম গোপাল বাজাজ ও তেজা চরিত্রে তার অভিনয় আজও কাল্ট ক্লাসিক। এরপর ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’-তে ট্রিপল রোল, আর ‘প্ল্যাটফর্ম’, ‘জনম কুন্ডলি’, ‘চোর মচায়ে শোর’-এর মতো ছবিতেও একাধিক চরিত্রে তাঁকে দেখা গেছে।
‘ভাগাম ভাগ টু’ সিনেমাতে অক্ষয় কুমার ও মনোজ বাজপেয়ীর পাশাপাশি থাকছেন অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। এটি তার প্রথম হিন্দি থিয়েট্রিক্যাল রিলিজ। ২০০৬ সালের ‘ভাগাম ভাগ’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন, তবে সিক্যুয়েলটি পরিচালনা করছেন ‘ড্রিম গার্ল’ খ্যাত রাজ শাণ্ডিল্যা।
আগামী দুই বছর প্যারেশ রাওয়ালের জন্য হতে যাচ্ছে ব্যস্ত সময়। ২০২৬ সালে মুক্তি পাবে হরর-কমেডি ‘ভূত বাংলা’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। আর ২০২৭ সালে দর্শকরা একসঙ্গে পাবেন ‘ভাগাম ভাগ টু’ ও বহুল আলোচিত ‘হেরা ফেরি ৩’। উল্লেখযোগ্য বিষয় হলো এই সবকটি ছবিতেই তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories