শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু, ফ্রি ব্যবহারকারীদের জন্য নতুন শর্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের ফ্রি এবং গো সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে। এয়ার মাধ্যমে কোম্পানিটি লক্ষ্য করছে, আরও শক্তিশালী ফিচার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া। তবে বিজ্ঞাপন থাকলেও চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ক্ষমতায় কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে ওপেনএআই।
বিজ্ঞাপন মূলত চ্যাটবটের উত্তরের শেষে “স্পন্সরড” হিসেবে আলাদা দেখানো হবে। ব্যবহারকারীর আগের চ্যাট, বর্তমান বিষয়বস্তু এবং বিজ্ঞাপনের সঙ্গে তাদের ইন্টার‍্যাকশন অনুসারে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। তবে ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনোভাবেই বিজ্ঞাপনদাতার সঙ্গে শেয়ার করা হবে না।
ফ্রি ও গো ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন, তবে তার বিনিময়ে দৈনিক চ্যাটের সংখ্যা সীমিত হয়ে যাবে। অন্যদিকে, চ্যাটজিপিটি প্লাস বা প্রো সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন।ওপেনএআইয়ে এক মুখপাত্র জানিয়েছেন, নতুন এ পরীক্ষা মূলত ব্যবহারকারীর প্রতিক্রিয়া সংগ্রহের জন্য। লক্ষ্য হলো, বিজ্ঞাপন ব্যবহারকারীর জন্য সহায়ক ও প্রাসঙ্গিক মনে হয় কি না তা যাচাই করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত হয়তো অর্থোপার্জনের জন্য নেওয়া হয়েছে। এআই কোম্পানি এনথ্রপিক যদিও সম্প্রতি সুপার বোল চলাকালে ঘোষণা করেছিল, তারা বিজ্ঞাপনমুক্তই থাকবে। এ প্রসঙ্গে গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস মন্তব্য করেছেন, ওপেনএআই হয়তো কিছুটা তাড়াহুড়ো করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories