রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন: হুইপ ইকবালুর রহিম এমপি

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার

জাতীয় সংসদের হুইপ ইকবালুর এমপি বলেন, করোনার যুদ্ধে আমরাই জয়ী হবো। সচেতনতাই পারে করোনাকে হার মানাতে। সংক্রমণ রোধে সকলকে টিকা নিতে হবে। করোনা প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই। 

তিনি আরও বলেন, লকডাউনের কারণে কর্মহীন মানুষদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তাসহ করোনা প্রতিরোধেও সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরী সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এছাড়াও জরুরী সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories