বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাঝ আকাশে বিমানে ত্রুটি, আছড়ে পড়ল মহাসড়কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রশিক্ষণ বিমান ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে এবং একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
পুলিশ জানায়, একক ইঞ্জিনচালিত ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরপরই সমস্যায় পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানটি আর নিরাপদে বিমানবন্দরে ফিরে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারেনি। বাধ্য হয়ে পাইলট কাছাকাছি একটি ব্যস্ত মহাসড়ককে জরুরি অবতরণের স্থান হিসেবে বেছে নেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছোট আকারের উড়োজাহাজটি সড়কে নামার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুলিশ আরও জানায়, অবতরণের পর বিমানের ডান পাশের ডানাটি একটি গাড়িকে সজোরে আঘাত করে। এতে বিমানের জ্বালানি ট্যাংক আলগা হয়ে ছিটকে পড়ে এবং পাশের একটি এসইউভি গাড়ির পেছনের অংশে ঢুকে যায়।
দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও চালকদের দীর্ঘ যানজটের বিষয়ে সতর্ক করা হয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি জর্জিয়ার গেইনসভিল শহরের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি অনুভব করেন এবং গেইনসভিলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পর্যাপ্ত শক্তি না থাকায় বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাস্তায় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি তিনটি গাড়িকে আঘাত করে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হকার বিচক্রাফট বিই-৩৬ মডেলের ওই বিমানটির পাইলট স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইঞ্জিন সমস্যার কারণে জরুরি অবতরণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories