সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

ডিভোর্সের পর নিজেকে শেষ করলেন কনটেন্ট ক্রিয়েটর রেশমা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার
ডিভোর্সের পর নিজেকে শেষ করলেন কনটেন্ট ক্রিয়েটর রেশমা

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ‘চিন্নু পাপু’ খ্যাত তারকা কনটেন্ট ক্রিয়েটর রেশমা। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বেচ্ছায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে ২৪ বছর বয়স হয়েছিল তার।
মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে কেরালা রাজ্যের আদুর গ্রামে একটি ফ্ল্যাট থেকে রেশমাকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। পরে হাসপাতালে নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ২টার দিকে তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়।
ইনস্টাগ্র্রামে দুই লাখেরও বেশি মানুষ ফলো করতেন রেশমাকে। গ্রাম্য জীবন, স্থানীয় খাবার এবং অন্যসব জীবনধারা সংক্রান্ত কনটেন্ট তৈরির জন্য অল্প সময়ের মধ্যেই তারকা খ্যাতি লাভ করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সবশেষ ৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন। স্থানীয় বাজারে তৈরি করা ভিডিও পোস্ট করেছিলেন রেশমা।
জানা গেছে, এ তরুণীর চার বছর বয়সী একটি ছেলে এবং একটি বড় ও একটি ছোট ভাই এবং মা-বাবা রয়েছেন। মৃত্যুর মাত্র একমাস আগেই ডিভোর্স হয়েছে তার। ডিভোর্সের পর ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রেশমার বাবা জানিয়েছেন, ডিভোর্সের পর খুবই কষ্ট পেয়েছিলেন তাদের মেয়ে। খুব সতর্কতার সঙ্গে থাকতেন, যেন ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ না হয়। সবকিছু নিজের মধ্যেই রাখতেন। এমনকি পরিবারের সঙ্গেও সমস্যার কথা আলোচনা করতেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories