সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

প্রাথমিকের ফল প্রকাশ: শিক্ষক হিসেবে চূড়ান্ত সুপারিশ পেলেন ১৪৩৮৪ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সব মূল সনদ (সার্টিফিকেট), জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্যগত সনদসহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত বিবেচিত হবেন।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান এবং প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য আর বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories