সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

অভিনয়শিল্পী সংঘের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, তাদের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন বা রাজনৈতিক মতামত প্রকাশ করেন, তবে তার দায়ভার পুরোপুরি ব্যক্তির উপর থাকবে। সংগঠনটি এ বিষয়ে কোনোভাবেই দায়ী হবে না।
সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন। কোনো সদস্যের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক মাধ্যমে রাজনৈতিক বা হিংসাত্মক স্ট্যাটাস শেয়ার করা সবই ব্যক্তিগত দায়বোধ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক বা উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করা অনুচিত। এসব বিষয়ে সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না। সদস্যদের সচেতন থাকার জন্য সবাইকে সহযোগিতা কাম্য।
সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম প্রথম আলোকে জানিয়েছেন, আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে সংঘের নাম ব্যবহার করেছেন। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কেউ যেন সংঘের নাম, লোগো বা পরিচয় ব্যবহার না করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories