সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার
ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে জানা গেল

মাঘের শেষদিকে এসে শীতের অনুভূতি আবারও বেড়েছে। সেই সঙ্গে ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিনে বাড়তে পারে দিনের তাপমাত্রা।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রোববার ও সোমবার (৮-৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া রোববার ও সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী মঙ্গল ও বুধবার (১০-১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি এই দু’দিনেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বুধবার অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এদিনও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories