রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি হৃদরোগ, ব্রেইন সহ নানান ধরনের অসুখে আক্রান্ত ছিলেন। জেলা কারাগারের ভিতরেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকাল ৯ টার দিকে তিনি অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা ছিল। এসব অভিযোগে তাকে গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখান থেকে গত ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মায়ের নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঠাকুরগাঁও সদর আসনে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে তিনি সংসদ সদস্য পদ হারান। বিপুল সরকার সানি, দিনাজপুর

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories