মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুরুতর অপরাধে জড়িত ইউক্রেনের সীমান্তরক্ষী প্রধানকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার

ঘুষ কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় ইউক্রেনের সীমান্তরক্ষী প্রধান সের্হি ডিনেকোকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করেছে দেশটি। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম সাসপিলনের বরাতে এ তথ্য জানায় কিয়েভ ইনডিপেনডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, সের্হি ডিনেকো ২০১৯ সাল থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত স্টেট বর্ডার গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। গত মাসে তার বিরুদ্ধে ২ লাখ ৪ হাজার ইউরোর একটি ঘুষ চক্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) জানায়, ২০২৩ সালে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সীমান্ত দিয়ে সিগারেট পাচার সহজ করতে সীমান্তরক্ষীরা অন্তত ২ লাখ ৪ হাজার ইউরো ঘুষ গ্রহণ করে। নাবুর তথ্য অনুযায়ী, পাচারকারীরা ভুয়া কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত যানবাহন ব্যবহার করত, যার যাত্রীরা ছিলেন ইউক্রেনীয় কূটনীতিকদের আত্মীয়স্বজন।
ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কারণে এসব ব্যক্তি সীমান্তে কোনো ধরনের তল্লাশি ছাড়াই পার হতে পারতেন বলে জানায় নাবু। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র আন্দ্রেই দেমচেঙ্কো ৬ ফেব্রুয়ারি সাসপিলনকে জানান, ২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ডিনেকোকে সামরিক বাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories