সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার
অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ কমেছে প্রায় ৩ ডিগ্রি। সেই সঙ্গে দেশের ৪ জেলায় হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। এতে মাঘের শেষদিকে এসে আবারও বেড়েছে শীতের দাপট। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৪ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনি ও রোববার (৭-৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে। তবে শনি ও রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী সোম, মঙ্গল ও বুধবার (৯-১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি এই ৩ দিনেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গল ও বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যেখানে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories