মাঘের শেষদিকে এসে ঝলমলে রোদের দাপটে বেড়েছে তাপমাত্রা। এতে ক্ষীণ হয়েছে শীতের অনুভূতি। তবে এখনো ১১ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও দাপটে থাকছে কুয়াশা। এই অবস্থায় আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) থেকে আবারও কমতে যাচ্ছে তাপমাত্রা।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার (৫-৬ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই সময়ে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
এদিকে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত (৭-৯ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনেও ভোরের দিকে নদী অববাহিকায় কুয়াশার দাপট একই রকম থাকতে পারে। এরমধ্যে শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমলেও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বুধবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।থেকে ফের কমতে যাচ্ছে তাপমাত্রা
Leave a Reply