শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

কোনও প্রার্থী বা দলের হয়ে কাজ করবেন না, কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার

প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের অন্যান্য নির্বাচনের তুলনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কোস্টগার্ডের সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কোনও পার্থী বা দলের হয়ে কাজ করবেন না। কারো বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লক্ষ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য সরাসরি দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, উপকূলীয় ও নদীপ্রধান অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মোট ১০০টি প্লাটুন মোতায়েন করেছে। এসব প্লাটুন নির্বাচনী সময়ের আগে ও পরে টহল, নজরদারি এবং যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যাতে সহিংসতা, নাশকতা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এদিনের অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে বিভিন্ন পদক প্রদান করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা পদকপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এই বাহিনী নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories