মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সমালোচনার মুখে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার
সমালোচনার মুখে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান

কিছুদিন আগেই সৌদি আরবের মদিনায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাইবা খান। ওই সময় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এ সুখবর জানিয়েছিলেন তিনি। তবে তখন স্বামীর মুখের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেত্রী।
লাইবা খান বিয়ের খবর জানালেও স্বামীর ছবি প্রকাশ না করাতেই বিপত্তির সৃষ্টি। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করেন। বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হলে যা নজর কাড়ে তার। আর তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে স্বামীর মুখ দেখিয়েছেন এ তারকা।
পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, লাইবা খানের বিয়ের দোপাট্টায় লেখা নাম থেকে বোঝা যায়―তার স্বামীর নাম জাওয়াদ আলী। তবে বিয়ের সময় তিনি স্বামীর মুখ দেখাননি। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রাক-বিবাহ অনুষ্ঠান মায়ুনের ছবি পোস্ট করেছেন। সেখানে তার স্বামীর মুখ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে।
সম্প্রতি লাইবা খান স্বামীর ছবি পোস্ট করে ক্যাপশনে কারও নাম উল্লেখ না করে লিখেছেন, ‘এবার খুশি হও, সবাই মাশআল্লাহ্ বলো।’ আর তার এই পোস্টের পর সবাই প্রিয় তারকাকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছেন।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের শুরুতে মদিনায় বিয়ে হয় লাইবা খানের। বিয়ের খবর সবাইকে জানালেও স্বামীর পরিচয় গোপন রাখেন তিনি। এবার সব স্পষ্ট করলেন। রোদে ভেজা ছবিগুলোয় বেশ প্রাণবন্ত দেখা গেছে তাদের।
বিয়েতে সোনালি রঙের টিলা এবং ঐতিহ্যবাহী উজ্জ্বল কমলা রঙের পিশওয়াসে নিজেকে সাজিয়ে ছিলেন লাইবা। আর তার স্বামী জাওয়াদ সেজেছিলেন মার্জিত অফ-হোয়াইট কুর্তার সঙ্গে ম্যাচিং কোটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories