মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ভুয়া আইডি-পেজে বিরক্ত মৌ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ভুয়া আইডি ও পেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নব্বইয়ের দশক থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত থাকা এই তারকা জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে সম্প্রতি তার পরিচিতজনদের মাধ্যমে জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে নিয়মিত পোস্ট, ছবি আপলোড এবং মন্তব্য করা হচ্ছে।
মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার একমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনও ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনও অ্যাকাউন্ট নেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের এসব অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া তার ছবি পোস্ট করা বা তার নামে লেখা প্রচার করা আইনত অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন বিভ্রান্ত বা প্রতারিত না হন। আবারও তিনি পরিষ্কার করে বলেন, তার কোনও ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories