সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আইইএলটিএস ছাড়াই ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

ইউরোপে উচ্চশিক্ষা অনেক শিক্ষার্থীর স্বপ্ন হলেও ভাষাগত শর্ত আর উচ্চ ব্যয়ের কারণে সেই স্বপ্ন অনেক সময় থমকে যায়। তবে এবার সেই বাধা ভাঙছে। আইইএলটিএস ছাড়াই ইতালির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আকর্ষণীয় স্কলারশিপ, যেখানে শিক্ষার্থীরা প্রতি মাসে পেতে পারেন ৮০০ ইউরো পর্যন্ত ভাতা। ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। এই বৃত্তির জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়।
যে ধরনের বৃত্তি মিলবে
এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—
ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (রাষ্ট্রীয় অর্থায়নে)
ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ (বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য)
ইরাসমাস প্রোগ্রাম (ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়)
মার্কে রিজিওনাল স্কলারশিপ (স্থানীয় পর্যায়ের সহায়তা)
যেসব সুবিধা পাবেন শিক্ষার্থীরা
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
মাসিক ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড
ভর্তুকিযুক্ত বা স্বল্পমূল্যের আবাসন সুবিধা
হেলথ ইনস্যুরেন্স
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সুযোগ
কারা আবেদন করতে পারবেন
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
স্নাতকের জন্য: উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ
স্নাতকোত্তরের জন্য: স্নাতক ডিগ্রি
ভাষাগত যোগ্যতায় আইইএলটিএস প্রয়োজন নেই, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে—যেমন ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্য স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট।
বিষয়: ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার প্রধান ক্ষেত্রগুলো হলো,বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি এবং স্বাস্থ্যবিজ্ঞান।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories