মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১৬ বার

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান (৭৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম বিচারপতি ফজলুর রহমান ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুন্সেফ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৯ সালে জেলা জজ পদে পদোন্নতি পান। এরপর তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান। ২০১৩ সালে হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করলে সরকার তাঁকে প্রথমে প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য পদে এবং পরে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন শেষে তিনি ২০১৯ সালে পূর্ণ অবসরে যান। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত সুনামের সাথে চাকরি করেন। মরহুম বিচারপতি ফজলুর রহমান গতরাতে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories