মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

ইসরায়েলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার
ইসরায়েলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরায়েলি কর্মকর্তা ‘কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন’ করেছেন। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে।
আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ (ডিআইআরসিও) শুক্রবার (৩০ জানুয়ারি) জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
ডিআইআরসিও’র অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘আক্রমণাত্মক আচরণ’ করেছেন সেইডম্যান। একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে’ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে ব্যর্থ হয়েছেন।
এক বিবৃতিতে বিভাগটি জানায়, ‘এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ-সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন। এগুলো ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রটোকলকে ক্ষুণ্ন করেছে।
এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে। তাকেও ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল ছাড়তে বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনোভেল্ট। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে, ‘নির্বিচার শক্তি প্রয়োগ এবং বাসিন্দাদের জোরপূর্বক অপসারণের কারণে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় আটকে পড়া বেসামরিক মানুষের দুর্দশা নিয়ে দক্ষিণ আফ্রিকা গভীরভাবে উদ্বিগ্ন।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৬৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories