মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুদা শা’রাউইর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার
ফ্ল্যাট থেকে অভিনেত্রী হুদা শা’রাউইর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

না ফেরার দেশে পাড়ি জমালেন সিরিয়ার ব্যাপক জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শা’রাউইকে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দামেস্কের মধ্যাঞ্চলে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।অভিনেত্রী হুদা শা’রাউইকে গৃহকর্মী হত্যা করেছে বলে তদন্তে ইঙ্গিত মিলেছে। ৮৭ বছর বয়সী অভিনেত্রীকে হত্যার পর গৃহকর্মী পালিয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।
প্রখ্যাত অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। সিরিয়ান আর্টিস্টস সিন্ডিকেটের প্রধান মাজেন আল নাটুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, প্রাথমিকভাবে তদন্তে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে এবং তিনি এখন পলাতক। তবে এ ঘটনায় তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এর থেকে বেশি তথ্য জানায়নি।
প্রসঙ্গত, ‘বাব আল হারা’ সিনেমায় ‘উম জাকি’ চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন হুদা শা’রাউই। সিরিয়ার টিভি নাটকের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তিনি। তার অভিনীত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ টিভি সিরিজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories