মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতে বিমান বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনিসহ মোট ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই ছয়জনই ছিলেন বলে জানা গেছে। আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া উঠছে। বিমানের অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।
জরুরি অবতরণের কারণ কী ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।
৬৬ বছর বয়সী মহারাষ্ট্রের এই উপ-মুখ্যমন্ত্রী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগদানের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories