মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন এমন গুঞ্জন ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম নেটদুনিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা স্বাভাবিকভাবেই নিয়ে এসেছে মেগাস্টার শাকিব খানের নাম। ভক্তদের কৌতূহল, জল্পনা আর নানা মন্তব্যে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।
এবার সেই গুঞ্জন পৌঁছাল শাকিব খানের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কানে। তবে কথাটি শুনে যেন বেশ অবাকই হলেন তিনি।প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি। আমি তো জানিই না। আপনারাই তো সব জায়গায় যান, আপনারাই আমাকে একটু বলেন না?
এরপর অপু জানান, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে, কোন গুঞ্জন রতেছে এসব তার দেখার সময় নেই একেবারেই। নিজের কাজ নিয়েই তার সব ব্যস্ততা। অপু বলেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার তেমন খোঁজই নেই।
অপু বিশ্বাস নতুন দুই সিনেমায এবং একটি ওয়েব ফিন্মে যুক্ত হয়েছেন। প্রথমটি কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’,এতে তার নায়ক আবদুন নূর সজল। দ্বিতীয়টি হচ্ছে ‘সিক্রেট। এছাড়া ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
অন্যদিকে, এর আগে গুঞ্জন প্রসঙ্গে শবনম বুবলী নিজেও বিরক্তি প্রকাশ করেছেন। আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার জন্ম দেয় তা। পরের বছরই, ২০১৮ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। আর সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সূচনা হয় শাকিব-বুবলীর। এরপর বিয়ে আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম। অপুর মতো বুবলীও বিয়ে গোপন রেখেছিলেন। এরপর হঠাৎ করেই তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে বলে আলোচনা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories